Sylhet Today 24 PRINT

ইন্ডিজেনাস শব্দ ব্যবহারের আপত্তি টিকল না

সিলেটটুডে ডেস্ক |  ৩১ আগস্ট, ২০১৯

ছবি: প্রতীকী

প্রতিবেদনে ইন্ডিজেনাস শব্দ ব্যবহার করায় এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছিলেন খাগড়াছড়ির এক ওয়ার্ড কাউন্সিলর। শুনানি শেষে আদালত সেই মামলা বাতিল করে দিয়েছেন।

মঙ্গলবার (২৮ আগস্ট) বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান এক আদেশে মামলাটি বাতিল করেন।

২৮ জুলাই ডেইলি স্টারে প্রকাশিত এক প্রতিবেদনে ইন্ডিজেনাস শব্দটি ব্যবহারের জন্য খাগড়াছড়ি পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মাসুম রানা বাদী হয়ে সাংবাদিক সঞ্জয় কুমার বড়ুয়ার বিরুদ্ধে মামলা করেন। মামলার এজাহারে মোহাম্মদ ইব্রাহিম অভিযোগ করেছেন, সঞ্জয়ের রিপোর্টে পার্বত্য চট্টগ্রামের তিনটি আদিবাসী গ্রাম-জমি দখলের মুখোমুখি হয়েছে, পার্বত্য অঞ্চলে শান্তি ধ্বংস করেছে।

আদালত বলেন, বাংলাদেশ সরকার আদিবাসী শব্দের ব্যবহারকে নিরুৎসাহিত করেছিল, তবে ইন্ডিজেনাস ব্যবহারে নিরুৎসাহিত করে না এবং বাংলায় এর অর্থ আদিবাসী নয়।

আদেশে আরও বলা হয়, এটি স্পষ্ট নয় যে অভিযুক্ত তার প্রতিবেদনে আদিবাসী শব্দটি ব্যবহার করে কোনও অপরাধ করেছেন।

পরে আদালত পর্যবেক্ষণ করে দায়েরকৃত মামলাটি বাতিল করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.