সিলেটটুডে ডেস্ক | ৩১ আগস্ট, ২০১৯
জান্নাত নামে হারিয়ে যাওয়া একটি শিশুর পিতা-মাতাকে খুঁজছে পুলিশ। সে বর্তমানে তেজগাঁওস্থ ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে।
জান্নাতের গায়ের রং শ্যামবর্ণ ও উচ্চতা ৪ ফুট ৮ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল কফি রঙয়ের জামা এবং গোলাপি প্রিন্টের সালোয়ার।
৩০ আগস্ট, ২০১৯ রাত ১১.৩০ টায় দারুসসালাম থানাধীন গাবতলি তিন রাস্তার মোড়ে শিশুটিকে খুঁজে পায় সংশ্লিষ্ট থানা পুলিশ। সে তার বাবর নাম- মো. উজ্জ্বল এবং মাতার নাম- নাজমা বেগম বলে জানায়।
মেয়েটি আরও জানায়, তার বাড়ি রাজশাহী জেলার তানর থানা এলাকায়। সে তার গ্রাম ও বাড়ির ঠিকানা বলতে না পারায় দারুসসালাম থানা পুলিশ তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রেখে যায়। গত ৩০ আগস্ট এ সংক্রান্তে দারুসসালাম থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
উক্ত শিশুর কোন স্বজনের সন্ধান পেলে বা কোন ঠিকানা জানা থাকলে তেজগাঁওস্থ ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ। (ডিউটি অফিসার- মোবাইল নং- ০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি নাম্বার- ০২৯১১০৮৫)।