Sylhet Today 24 PRINT

শার্শায় অস্ত্র-গুলি ও ইয়াবাসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি |  ০১ সেপ্টেম্বর, ২০১৯

যশোরের শার্শায় ১টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুজন (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। তার নামে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) ভোরে হাড়িখালী নামক স্থান থেকে শার্শা থানা পুলিশ তাকে আটক করে।

আটক সুজন শার্শা থানার কাজিরবেড় গ্রামের আয়ুব আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদে জানা যায় একাধিক মামলার আসামি সুজন ভারত থেকে অস্ত্র-গুলি ও ইয়াবা ট্যাবলেট এনে যশোর নেয়ার জন্য হাড়িখালী নামক স্থানে অপেক্ষা করছে। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয় ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান জানান, আটক আটক আসামিকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.