Sylhet Today 24 PRINT

বেনাপোল সীমান্তে হুন্ডির টাকা ও ফেনসিডিলসহ আটক ২

বেনাপোল প্রতিনিধি |  ০৮ সেপ্টেম্বর, ২০১৯

বেনাপোল সীমান্ত থেকে তিন লাখ হুন্ডির টাকা ও ৪২ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আবুল কালামের ছেলে মেহেদী হাসান (২০) ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পেরাবো গ্রামের চায়না বেগম (৬৫)।

২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেলল ইমরান উল্লাহ সরকার জানান, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

অপরদিকে বেনাপোল সীমান্ত থেকে ৪২ বোতল ফেনসিডিলসহ চায়নাকে আটক করে বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নে অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.