Sylhet Today 24 PRINT

বরিশালে ডেঙ্গুতে স্কুলছাত্রীর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১২ সেপ্টেম্বর, ২০১৯

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টায় মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ডে তার মৃত্যু হয়।

মৃত সুরাইয়া (১৪) বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের বাদল মুন্সীর মেয়ে এবং স্থানীয় হাড়িটানা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

হাসপাতালের পরিচালক বাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেঙ্গুতে আক্রান্ত সুরাইয়াকে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা গুরুতর ছিল। তাকে দুই ব্যাগ রক্তও দিতে হয়েছে।

এ নিয়ে বরিশাল মেডিকেলে ডেঙ্গুতে আটজনের জনের মৃত্যু হল বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.