Sylhet Today 24 PRINT

চিংড়ির ঘেরে রক্তাক্ত লাশ

সিলেটটুডে ডেস্ক |  ১২ সেপ্টেম্বর, ২০১৯

খুলনার ডুমুরিয়া উপজেলায় একটি চিংড়ি ঘের থেকে এক ব্যক্তির রক্তে মাখা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কৈয়া এলাকা থেকে প্রবীর নামে ৬০ বছর বয়সী ওই ব্যক্তির লাশ তারা উদ্ধার করেন।

হরিণটানা থানার ওসি আশরাফুল আলম জানান, বুধবার রাতে দুর্বৃত্তরা প্রবীরকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়। তবে, কারা কি কারণে তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি।

লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.