Sylhet Today 24 PRINT

নদীর তীরে ১৬ মামলার আসামির গুলিবিদ্ধ লাশ

সিলেটটুডে ডেস্ক |  ১২ সেপ্টেম্বর, ২০১৯

মাদারীপুরে ১৬ মামলার এক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহের সঙ্গে একটি পাইপ গান পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর গ্রামের আড়িয়াল খাঁ নদের পাশ থেকে লাশটি উদ্ধার করা।

নিহত সাগর ফকির ওরফে কালা সাগর মাদারীপুরের দরগা শরীফ এলাকার কালাম ফকিরের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, মাদক চোরাচালানসহ বিভিন্ন অভিযোগে থানায় ১৬টি মামলা থাকার তথ্য দিয়েছে পুলিশ।

সদর মডেল থানার ওসি সওগাতুল আলমের বলেন, মহিষেরচরে আঁড়িয়াল খা নদের পাশে সাগরের লাশ পড়ে থাকতে দেখে সকাল থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। নিহতের মাথা ও পিঠে গুলির চিহ্ন দেখা গেছে। তার হাতে একটি পাইপগান ধরা ছিল।

ময়নাতদন্তের জন্য সাগরের লাশ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.