Sylhet Today 24 PRINT

বেনাপোল সীমান্তে ১৫ কেজি গাঁজা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি |  ১৫ সেপ্টেম্বর, ২০১৯

যশোরের বেনাপোল সীমান্ত থেকে সাড়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন সরবানহুদা গ্রাম থেকে এ গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সরবানহুদা পশ্চিম পাড়া গ্রামের আব্দুল রহমানের বাড়ির ছাদ থেকে সাড়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.