Sylhet Today 24 PRINT

বেনাপোল সীমান্তে অস্ত্র ও মাদক উদ্ধার

বেনাপোল প্রতিনিধি |  ১৭ সেপ্টেম্বর, ২০১৯

বেনাপোল সীমান্ত থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, ১৫ পিস ইয়াবা ও এক পুড়িয়া গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে বেনাপোল সীমান্ত এলাকা থেকে এ অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার করা হয়।

তবে এ সময় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেননি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর ক্যাম্পের একটি টহলদল চারাবটতলা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, এক রাউন্ড গুলি, ১৫ পিস ইয়াবা, এক পুড়িয়া গাঁজা উদ্ধার করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ও মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.