Sylhet Today 24 PRINT

শার্শা সীমান্তে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি |  ২০ সেপ্টেম্বর, ২০১৯

যশোরের শার্শা সীমান্ত থেকে ৫৯০ বোতল ফেনসিডিলসহ শরিফুল ইসলাম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে শার্শা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক শরিফুল শার্শা থানার গোগা গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পেরে গোগা বিজিবি ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৫৯০ বোতল ফেনসিডিলসহ শরিফুল ইসলামকে আটক করে।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার (পিবিজিএমএস) জানান, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.