Sylhet Today 24 PRINT

সাবেক সাংসদের ছেলে ফেনসিডিলসহ গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ২১ সেপ্টেম্বর, ২০১৯

জাতীয় সংসদে আওয়ামী লীগ দলীয় সাবেক এক সংসদ সদস্যর ছেলেকে বগুড়ায় ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার যুবক রাহিদ মোস্তাফিজকে (৪৫) আদালতে নিয়ে যাওয়া হয়েছে।

বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশের এসআই আব্দুল ওয়াদুদ জানিয়েছেন, রাহিদ সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান পটল ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য কামরুন্নাহার পুতুলের ছেলে।

গ্রেপ্তারের পর এ ঘটনায় মামলা করা হয়েছে।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল ওয়াদুদ আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বগুড়া শহরের কালিতলায় রাহিদের বাসায় অভিযান চালালে একটি কালো ব্যাগের ভিতর থেকে ‘৫৫ বোতল ফেনসিডিল এবং ফেনসিডিল বিক্রির নগদ ৪৭ হাজার টাকাসহ’ তাকে গ্রেপ্তার করা হয়।

রাহিদ দীর্ঘদিন থেকে ফেনসিডিল সেবন ও বিক্রি করে আসছিল উল্লেখ করে তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর ফেনসিডিল বিক্রি ও সেবনের কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে রাহিদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.