Sylhet Today 24 PRINT

চাঁদাবাজির মামলার ২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার দুই যুবলীগ নেতা

সিলেটটুডে ডেস্ক |  ২১ সেপ্টেম্বর, ২০১৯

কুষ্টিয়ায় চাঁদাবাজির মামলায় যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের দুই ঘণ্টা আগে আলামিন জোয়ার্দ্দার নামে এক ব্যবসায়ী চাঁদাবাজির এই মামলা করেন।

গ্রেপ্তার দুই নেতা হলেন কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও কুষ্টিয়া পৌর যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান। শুক্রবার রাত ১০টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে কুষ্টিয়া ডিবি পুলিশ।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ জানান, শুক্রবার রাত আটটার দিকে থানায় মামলা হয়। এরপর রাত ১০টার দিকে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করে।

আজ শনিবার তাদের আদালতে নেওয়া হবে বলে জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.