Sylhet Today 24 PRINT

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে হত্যা মামলার আসামি আটক

বেনাপোল প্রতিনিধি |  ২৩ সেপ্টেম্বর, ২০১৯

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ হত্যা মামলার আসামি ওয়ালিউল্লাহ (৩৩) নামে এক পাসপোর্ট যাত্রীকে গ্রেপ্তার করেছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি নাটোরের বড়াই গ্রামের কাশেম মোল্যার ছেলে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন খান পাঠান বলেন, ভারতে যাওয়ার জন্য ওয়ালিউল্লাহ নামে এক পাসপোর্ট যাত্রী বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্টের আনুষ্ঠানিকতার জন্য পাসপোর্ট জমা দেন। এসময় তার তথ্য যাচাই বাছাই করে দেখা যায় তিনি হত্যা মামলার আসামি। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামি বেনাপোল পোর্ট থানার হেফাজতে আছেন। তাকে সংশ্লিষ্ট থানায় পাঠানো হবে। তার নামে বড়াই থানায় হত্যা মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.