Sylhet Today 24 PRINT

খুলনায় ডেঙ্গুতে নারীর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৫ সেপ্টেম্বর, ২০১৯

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে লাভলী আক্তার (৩০) নামে যশোরের এক নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি যশোর জেলার কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের জমির আলীর স্ত্রী।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ডেঙ্গু রোগী লাভলীকে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তিনি মারা যান।

খুলনার সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ নিয়ে খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.