Sylhet Today 24 PRINT

বেনাপোল সীমান্তে হুন্ডির টাকাসহ আটক এক

বেনাপোল প্রতিনিধি |  ২৬ সেপ্টেম্বর, ২০১৯

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৪ লাখ ৫০ হাজার হুন্ডির টাকাসহ আব্দুল মালেক (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক মালেক বেনাপোল পুটখালী উত্তরপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদে জানতে পেরে পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা মসজিদ বাড়ি পোস্ট থেকে ৪ লাখ ৫০ হাজার বাংলাদেশি হুন্ডির টাকাসহ মালেককে আটক করা হয়।

আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.