Sylhet Today 24 PRINT

শার্শায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে র‍্যালি ও শোভাযাত্রা

বেনাপোল প্রতিনিধি |  ২৮ সেপ্টেম্বর, ২০১৯

যশোরের শার্শায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কর্তৃক ঘোষিত তিনদিনের কর্মসূচির অংশ হিসাবে আনন্দ র‍্যালি ও শোভাযাত্রা করেছে শার্শা উপজেলা শাখা ছাত্রলীগ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টার সময় শার্শা উপজেলা শাখা ছাত্রলীগের আয়োজনে এ র‍্যালি ও শোভাযাত্রাটি বের করা হয়।

এ সময় শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারের নেতৃত্বে ছাত্রলীগের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আনন্দ মিছিল শেষে এ সময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.