Sylhet Today 24 PRINT

সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই আবাসন ব্যবসায়ী গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ৩০ সেপ্টেম্বর, ২০১৯

রাজধানীর ধানমন্ডিতে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) দুই পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী ওই নারী ধানমন্ডি থানায় মামলা করলে রাতেই পুলিশ তাদের গ্রেপ্তার করে।

সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

তারা হলেন- শাকিল কামাল চৌধুরী ও ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার।

চাকরির কথা বলে ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।

ধানমন্ডি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মরফিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় ওই তরুণী অভিযোগ করেন, রোববার চাকরির জন্য ধানমন্ডি ১৩ নম্বর রোডের একটি বাড়িতে ওই নারীকে ডেকে নেওয়া হয়। সেখানে যাওয়ার পর তিনি সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন।

ভুক্তভোগী ওই নারীকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.