Sylhet Today 24 PRINT

যশোরে ডেঙ্গুতে নারীর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০১ অক্টোবর, ২০১৯

যশোরের চৌগাছা উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সীমা খাতুন (২৮) নামের এক নারী মারা গেছেন।

সোমবার বিকেলে যশোর শহরের একটি বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে বাড়ি নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

সীমা খাতুন চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী।

বিল্লাল হোসেন বলেন, তার স্ত্রী গত ২১ সেপ্টেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে তাঁর অবস্থার উন্নতি না হওয়ায় ২৩ সেপ্টেম্বর তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কোনো বেড না পেয়ে তাঁকে যশোর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৬ সেপ্টেম্বর তিনি কিছুটা সুস্থ বোধ করেন। পরের দিন রাত ১০টার দিকে তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন। তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। গতকাল সোমবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর অবস্থা খারাপ বলে জানান। তারা তাঁকে অন্য কোথাও নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়ার পরামর্শ দেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে বিকেল সাড়ে তিনটার দিকে সীমার মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.