Sylhet Today 24 PRINT

ব্রহ্মপুত্রে ডুবে প্রাণ গেল ৩ বোনের

সিলেটটুডে ডেস্ক  |  ০৫ অক্টোবর, ২০১৯

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার খিরাটি এলাকায় স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করেন।

তারা হল- ওই এলাকার মিলন মিয়ার দুই মেয়ে সিনথিয়া (১১), সিনহা (৭) ও তাদের ফুফাত বোন হিমা (১২)। হিমা নরসিংদী সদর উপজেলার মনির হোসেনের মেয়ে।

কাপাসিয়া থানার ওসি রফিকুল ইসলাম পরিবারের বরাতে বলেন, হিমা তার নানাবাড়ি বেড়াতে এসেছিল। দুপুরে তিন বোন ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবার ও স্থানীয়রা খোঁজাখুজি করে নদী থেকে লাশ উদ্ধার করে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.