Sylhet Today 24 PRINT

টাঙ্গাইলে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ১৩ অক্টোবর, ২০১৯

টাঙ্গাইল পৌরসভার ভাল্লুককান্দী এলাকায় সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারী এবং তার চার বছরের শিশু কন্যাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- ভাল্লুককান্দী এলাকার আল আমিনের স্ত্রী লাকী বেগম (২২) ও তার মেয়ে আলিফা (৪)।

টাঙ্গাইল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, আল আমিন শহরে ফোন-ফ্যাক্সের ব্যবসার করেন। রাতে বাড়ি ফিরে দেখেন তার স্ত্রী ও মেয়ের লাশ পড়ে আছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.