Sylhet Today 24 PRINT

বেনাপোল সীমান্তে ফেনসিডিল উদ্ধার

বেনাপোল প্রতিনিধি |  ১৩ অক্টোবর, ২০১৯

বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ অক্টোবর) সকালে বেনাপোল পৌর এলাকার গাতিপাড়া গ্রাম থেকে বেনাপোল পোর্ট থানা পুলিশ এ ফেনসিডিলের চালানটি উদ্ধার করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে এসআই নাজমুল হোসাইন সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় সীমান্তের গাতিপাড়া গ্রাম থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

বেনাপোল পোর্ট থানার এসআই এইচ এম এ আব্দুল লতিফ জানান, এ বিষয়ে বেনাপোল পোর্ট থানায় পলাতক আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.