Sylhet Today 24 PRINT

বেনাপোল সীমান্তে ইয়াবাসহ আটক ২

বেনাপোল প্রতিনিধি |  ২১ অক্টোবর, ২০১৯

যশোরের বেনাপোল সীমান্ত থেকে দুইশত পিস ইয়াবা ও নগদ ৪০,৩৪০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশ তাদেরকে আটক করে।

আটককৃতরা হলো বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর (দক্ষিণপাড়া, জুলুর বাড়ির পার্শ্বে) গ্রামের মৃত: কাশেম আলীর ছেলে নাসির উদ্দিন (৫০) ও বেনাপোল (কলেজ পাড়া, শরীফের বাড়ির পার্শ্বে) গ্রামের মৃত: আবুল কাশেম ছেলে আব্দুল হাকিম (৫২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, এসআই এইচএমএ লতিফ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে বেনাপোল ডিগ্রি কলেজের সামনে পাকা রাস্তার উপর থেকে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৪০,৩৪০ টাকাসহ তাদেরকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামিদের নামে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.