Sylhet Today 24 PRINT

‘ছেলের রডের আঘাতে’ প্রাণ গেল বাবার

সিলেটটুডে ডেস্ক |  ২২ অক্টোবর, ২০১৯

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক স্কুল শিক্ষককে হত্যার অভিযোগ উঠেছে তার বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলের বিরুদ্ধে।

সোমবার মধ্যরাতে উপজেলার লতীফপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত আব্দুল ওয়াদুদ বাবুল (৫৫) কাপাসিয়া তরগাঁও এলাকার একটি গার্লস হাই স্কুলের শিক্ষক।

তার ছেলে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্র এমদাদ হাসমী রাতুলকে (২৫) পুলিশ আটক করেছে।

শ্রীপুর থানার ওসি মো. লিয়াকত আলী বলেন, স্কুলশিক্ষক বাবা তার ছেলের চাহিদা মত অর্থ দিতে না পারায় দুজনের মধ্যে জটিলতা চলছিল। এ নিয়ে সোমবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে বাবার মাথায় রড দিয়ে আঘাত করে রাতুল। গুরুতর আহত ওয়াদুদ বাবুলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওয়াদুদ বাবুলের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.