Sylhet Today 24 PRINT

শার্শায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১১ আসামি গ্রেপ্তার

যশোর প্রতিনিধি |  ২৩ অক্টোবর, ২০১৯

যশোরের শার্শায় অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১১ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয় । তাদের বাড়ি শার্শা উপজেলার বিভিন্ন গ্রামে।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিরা গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

শার্শা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.