Sylhet Today 24 PRINT

সাপাহারে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

সাপাহার প্রতিনিধি |  ২৬ অক্টোবর, ২০১৯

“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সাপাহার থানার উদ্যোগে শনিবার বেলা ১১টায় অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিউটন এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম।

কমিউনিটি পুলিশিং এর ওপর প্রধান অতিথির বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিউটন। এ সময় সেখানে থানার সকল অফিসার উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.