Sylhet Today 24 PRINT

যশোরের শার্শা সীমান্তে মাদকসহ আটক ২

বেনাপোল প্রতিনিধি |  ২৬ অক্টোবর, ২০১৯

যশোরের শার্শা সীমান্ত থেকে পৃথক অভিযানে ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ বোতল বাংলা মদ ও একটি বাইসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (২৬ অক্টোবর) সকালে গোগা বিওপির টহল দল পৃথক অভিযানে শার্শা থানাধীন গোগা সীমান্ত থেকে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানার কেষ্টপুর গ্রামের রমজান ঢালীর ছেলে আইওব আলী (৩৮) ও শার্শা থানার রুদ্রপুর গ্রামের প্রয়াত নুর মোহাম্মদের ছেলে জিয়ারুল ইসলাম (৩৫)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে গোগা বিওপির একটি টহল দল গোগা কলেজের বাম পার্শ্বে আম বাগানের মধ্য হতে ৮ বোতল ভারতীয় বাংলা মদসহ আইওবকে আটক করে।

অপর দিকে, গোগা বিওপির অন্য একটি টহল দল গোগা কলেজের বামপাশে ইট ভাটার সামনে পাকা রাস্তার উপর থেকে ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাইসাইকেলসহ জিয়ারুলকে আটক করে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) পরিচালক অধিনায়ক পিবিজিএমএস ইমরান উল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামি, মাদকদ্রব্য এবং অন্যান্য মালামাল শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.