Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে অভ্যন্তরীণ গণতন্ত্র বিষয়ক কর্মশালা

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ৩০ অক্টোবর, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাজনৈতিক নেতৃত্ব বিকাশে অভ্যন্তরীণ গণতন্ত্র বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সকালে শহরের স্থানীয় একটি হোটেলের হল রুমে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএআইডি, উইকেএআইডি ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর আয়োজনে ও শ্রীমঙ্গল উপজেলা জাতীয় পার্টির সহযোগিতায় কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পাটির মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি সৈয়দ শাহাবুউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক কামাল হোসেন।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিলেট বিভাগীয় সমন্বয়কারী রাহিমা বেগম, জেলা জাতীয় পার্টির সহ সম্পাদক মাষ্টার ট্রেইনার মিজানুর রব। এসময় জাতীয় পার্টির প্রায় অর্ধশতাধিক সদস্য কর্মশালায় অংশগ্রহণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.