Sylhet Today 24 PRINT

বেনাপোলে ১২ হাজার ডলারসহ দুই পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি |  ৩১ অক্টোবর, ২০১৯

বেনাপোল সীমান্ত থেকে ১২ হাজার মার্কিন ডলারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- বেনাপোল পোর্টথানার পুটখালী গ্রামের মহিউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩৫) ও শহিদুলের ছেলে আব্দুর রাজ্জাক (৪০)।

পুটখালী ২১ বিজিবি ক্যাম্পের সুবেদার মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে পুটখালী মসজিদ বাড়ি চেকপোস্ট থেকে ১২ হাজার মার্কিন ডলারসহ তাদেরকে আটক করা হয়েছে। তারা ভারত থেকে চোরাই পথে ডলার এনে পাচার করছিলো।

ডলারসহ আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.