Sylhet Today 24 PRINT

বেনাপোল সীমান্তে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি |  ০২ নভেম্বর, ২০১৯

বেনাপোলে সীমান্ত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মিন্নু মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (২ নভেম্বর) বিকালে বেনাপোল পোর্ট থানাধীন ঘিবা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক মিন্নু বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের খোরশেদ আলীর ছেলে।

৪৯ বিজিবি ঘিবা ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মালেক জানান, গোপন সংবাদে জানা যায়, এক মাদক ব্যবসায়ী ভারত থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট এনে ঘিবা মাঠের মধ্যে মেহগনি বাগানে অবস্থান করছে। এমন সময় সেখানে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।

আটক আসামির বিরুদ্ধে মাদক মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.