Sylhet Today 24 PRINT

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

সিলেটটুডে ডেস্ক  |  ০৩ নভেম্বর, ২০১৯

সিরাজগঞ্জের সদর উপজেলার বাগবাটী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য বকুল হায়দার বকুলকে (৫২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে ইউনিয়নের পিপুলবাড়ীয়া-ভেওয়ামারা বাজারের ব্রিজ এলাকার উত্তর পাশে এই ঘটনা ঘটে।

বকুল হায়দার বকুলের বাড়ি বাগবাটী ইউনিয়নের দত্তবাড়ি গ্রামে। তার বাবার নাম হযরত আলী মুন্সী।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তাকে পেছন থেকে গুলি চালানো হয়েছে। তার ডান কানে নিচে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.