Sylhet Today 24 PRINT

খুলনা মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৩ নভেম্বর, ২০১৯

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার রাত দেড়টার দিকে সন্ধ্যা রানী সাহা (৫৫) নামে ওই নারীর মৃত্যু হয়।

সন্ধ্যা সাতক্ষীরার তালা উপজেলা বিমল সাহার স্ত্রী।

হাসপাতালের মেডিসিন বিভাগের আবাসিক ফিজিশিয়ান শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, সন্ধ্যা রানী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩০ অক্টোবর হাসপাতালে ভর্তি হন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ রাখা হয়।

এ পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে খুলনায় ২৪ জনের মৃত্যু হয়েছে বলে এ চিকিৎসক জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.