Sylhet Today 24 PRINT

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৪ নভেম্বর, ২০১৯

বরগুনার পাথরঘাটা উপজেলায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা, ছেলেসহ এক পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কাকচিড়া ইউনিয়নের খাশতবক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের আমজেদ আলী খায়ের স্ত্রী হামিদা বেগম (৫০), তার ছেলে রাসেল (২৫) ও হামিদা বেগমের দেবর দেলোয়ার হোসেন খান (৪৫)।

পাথরঘাটা থানার ওসি মো. শাহাবুদ্দিন বলেন, দেলোয়ার বাড়ির একটি সুপারি গাছ কাটার পরে সেটি পল্লী বিদ্যুতের তারের উপর পড়ে। এতে তার ছিঁড়ে দেলোয়ার বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে হামিদা বেগম ও তার ছেলে রাসেলও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.