Sylhet Today 24 PRINT

শার্শা সীমান্তে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি |  ০৯ নভেম্বর, ২০১৯

যশোরের শার্শা উপজেলার পাঁচভূলাট সীমান্তে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইকবাল হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (৯ নভেম্বর) সকালে তাকে আটক করা হয়।

আটক ইকবাল শার্শা থানার পাঁচভূলাট গ্রামের আলা উদ্দিনের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পেরে পাঁচভূলাট সীমান্তে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার পিবিজিএমএস জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.