Sylhet Today 24 PRINT

সাপাহারে বীজ-সার ও প্রতিবন্ধীদের চেক বিতরণ

সাপাহার প্রতিনিধি |  ২৩ নভেম্বর, ২০১৯

নওগাঁর সাপাহারে রবি ও পরবর্তী খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ১৪৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, ভুট্টা, পিয়াজ ও মুগডালের বীজ, সার এবং প্রতিবন্ধীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা চত্বরে কৃষি অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্‌ চৌধুরী, কৃষি কর্মকর্তা মো. মজিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, সমাজসেবা কর্মকর্তা কাজী মো. আবুল মনসুর, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিউটন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, জেলা পরিষদের সদস্য মন্মথ সাহা প্রমুখ।

এরপর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে স্তরভিত্তিক ৯৭ জন প্রতিবন্ধীদের মাঝে ৮ লক্ষ ৯২ হাজার ৮শত টাকা, দলিত, হরিজন বিশেষ ভাতা ১৯০ জনের মাঝে ১১ লক্ষ ৪০ হাজার টাকা ও সেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহকে এককালীন অনুদান ১৯ হাজার ৫শত করে ৬টি সংস্থাকে মোট ১ লক্ষ ১৭ হাজার টাকা প্রদান করেন খাদ্যমন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.