Sylhet Today 24 PRINT

লোকালয়ে বন্য হাতির তাণ্ডব, ৩ কৃষকের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৪ নভেম্বর, ২০১৯

ছবি: প্রতীকী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় লোকালয়ে আসা বন্যহাতির পৃথক আক্রমণে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- মো. আবু তাহের মিস্ত্রি (৬৫), জাকের হোসাইন (৬৫) ও আবদুল মাবুদ (৬০)। রোববার সকালে উপজেলার কধুরখীল, সৈয়দনগর ও জ্যৈষ্ঠপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. আবু তাহের মিস্ত্রি উপজেলার মধ্যম কধুরখীল এলাকার আবদুল লতিফের ছেলে, জাকের হোসাইন চান্দেরহাট এলাকার আবদুল মোনাফের ছেলে ও আবদুল মাবুদ খরনদ্বীপ কুমারপাড়া এলাকার আলী আহমদের ছেলে।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী জানান, সকালে উপজেলার কধুরখীল, সৈয়দনগর ও জ্যৈষ্ঠপুরা এলাকায় এ সময় জমিতে কাজ করছিলেন ওই তিন কৃষক।

এ সময় লোকালয়ে আসা বন্যহাতির দল আবাদি জমিতে তাণ্ডব চালায়। এতে হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান তারা। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.