Sylhet Today 24 PRINT

বেনাপোলে ফেনসিডিলসহ আটক দুই

বেনাপোল প্রতিনিধি |  ২৬ নভেম্বর, ২০১৯

বেনাপোল সীমান্ত থেকে ৪৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে বেনাপোল পোর্ট থানাধীন কাগমারী গ্রামে অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানার কাগমারী (আমড়াখালী) গ্রামের হোসেন আলীর ছেলে শাহজালাল (২৩) ও একই গ্রামের সাজু হোসেনের ছেলে রাকিব হোসেন (২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে এএসআই রবিউল ইসলাম ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বেনাপোল কাগমারী গ্রামস্থ মসজিদের মোড় পাকা রাস্তার উপর হতে ৪৫ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে।

বেনাপোল পোর্ট থানার এএসআই শাহীন ফরহাদ জানান, আটককৃতদের নামে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের হয়েছে, মামলা নং- ৫৯।

দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.