Sylhet Today 24 PRINT

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল বাবা-মেয়ের

সিলেটটুডে ডেস্ক |  ২৬ নভেম্বর, ২০১৯

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষক ও তার তিন বছরের মেয়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

মৃতরা হলো- ওই গ্রামের গ্রামের আরশাদুল হক (৩৬) ও তার মেয়ে জান্নাতুল অমি (৩)।

গৌরীপুর থানার ওসি কামরুল ইসলাম মিয়া বলেন, কৃষক আরশাদুল তার মেয়েকে কোলে নিয়ে সেচযন্ত্রের বৈদ্যুতিক সুইচ চালু করতে যান। এ সময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই আরশাদুলের মৃত্যু হয়। অমিকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুল ফেরদাউস বুশরা জানান, হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই অমির মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.