বেনাপোল প্রতিনিধি | ২৬ নভেম্বর, ২০১৯
যশোরের শার্শায় সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে অপরাধ, বিচার ও দণ্ড বিষয়ক 'সচেতনতা সপ্তাহ' পালিত হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় শার্শা থানা যশোরের আয়োজনে 'ট্রাফিক আইন মেনে চলুন, দুর্ঘটনা মুক্ত জীবন নিশ্চিত করুন' ও 'একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না' এই স্লোগানে নাভারণ সাতক্ষীরার মোড়ে এ 'সচেতনতা সপ্তাহ' পালন করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকাবাসী।