Sylhet Today 24 PRINT

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ১১ ডিসেম্বর, ২০১৯

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি শিক্ষা) মো. শফিউল্লাহ মারা গেছেন।

বুধবার (১১ ডিসেম্বর) ভোর চারটার দিকে শফিউল্লাহ ২৭তম বিসিএস এর এই কর্মকর্তা মারা যান।

গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, গাজীপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) হিসেবে গত ৪ এপ্রিল যোগদান করেছিলেন। স্ত্রী ও দুই শিশু মেয়েসহ গাজীপুর জেলা শহরে ভাড়া বাসায় থাকতেন তিনি।

সকাল সাড়ে আটটার দিকে ভাওয়াল রাজবাড়ী মাঠে তার জানাজা নামাজ হয় জানিয়ে জেলা প্রশাসক বলেন, পরে তার লাশ গ্রামের বাড়ি পটুয়াখালী সদরের ইট বাড়িয়ায় উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.