Sylhet Today 24 PRINT

বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিলেটটুডে ডেস্ক |  ১১ ডিসেম্বর, ২০১৯

চট্টগ্রামে বাস থেকে পড়ে গিয়ে চাকার নিচে পিষ্ট হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে নগরীর শাহ আমানত সেতুর বাকলিয়া অংশে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন (২৫) সাতকানিয়া উপজেলার বাসিন্দা। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাসের চালকের সহকারী ও তিন যাত্রীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাস থেকে দ্রুত নামতে গিয়ে ওই যুবক পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়েছেন।

কেউ কেউ অভিযোগ করছেন, ওই যুবক বাসের এক নারী যাত্রীর ‘গায়ে হাত দিয়েছিলেন’, ওই নারী চিৎকার করলে সে বাস থেকে লাফ দেয়।

এ ঘটনায় বাস চালকের সহকারী আজিজ ওরফে সাকিব (২৫) ও দুই নারীসহ মোট চারজনকে আটক করা হয়েছে এবং নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.