Sylhet Today 24 PRINT

বেনাপোলে সাজাপ্রাপ্ত ১৫ আসামি গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি |  ১১ ডিসেম্বর, ২০১৯

যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত, সাজাপ্রাপ্ত ১০ আসামি, মামলায় ৩ জন ও ১ কেজি গাঁজাসহ ২ নারী, মোট ১৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশ সীমান্তের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের বাড়ি বেনাপোল পৌর এলাকার বিভিন্ন গ্রামে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক ১০ আসামি ও মামলায় ৩ জন আসামিকে আটক করা হয়।

অপরদিকে, বুধবার সকালে বেনাপোল রেল স্টেশন রোডের পোস্ট অফিসের সামনে থেকে গোপন খবরের ভিত্তিতে দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ।

এসময় তল্লাশিকালে তাদের শরীরে বিশেষ কায়দায় বাধা ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, খুলনার নাজিরহাট গ্রামের পলাশের স্ত্রী স্বপ্না খাতুন (৩৬) ও বানিয়া খামার গ্রামের নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা আক্তার তানিয়া (৩০)।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.