Sylhet Today 24 PRINT

বেনাপোল সীমান্তে ১৮ টি স্বর্ণের বার উদ্ধার

বেনাপোল প্রতিনিধি |  ১৫ ডিসেম্বর, ২০১৯

ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে সাড়ে ৯২ লাখ টাকার ১৮ টি স্বর্ণের ( দুই কেজি একশত গ্রাম)  বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে বেনাপোলের গাতিপাড়া সীমান্তের মাঠ থেকে এ স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সেলিম রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নায়েক মো. নুরুল ইসলামের নেতৃত্বে গাতিপাড়া মাঠে অভিযান চালানো হয়। এসময় পাচারকারী ১৮ টি স্বর্ণের বার ফেলে পালিয়ে যায়। যার ওজন ২ কেজি একশত গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৯২ লাখ ৪০ হাজার টাকা।

উদ্ধারকৃত স্বর্ণ বেনাপোল পোর্ট থানায় জমা করা হয়েছে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.