Sylhet Today 24 PRINT

যশোরের শার্শায় মহান বিজয় দিবস পালিত

শার্শা প্রতিনিধি |  ১৬ ডিসেম্বর, ২০১৯

বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় মধ্য দিয়ে যশোরের বেনাপোল ও শার্শায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) শার্শা উপজেলার ১নং ডিহি ইউনিয়নের কাশিপুরে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিতে সূর্য উঠার সাথে সাথে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় গার্ড অব অনার প্রদান করেন ৪৯ বিজিবি ব্যাটালিয়ন পরিচালক লে. কর্নেল সেলিম রেজা (পিএসসি)।

পরে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিতে যশোর-৮৫, শার্শা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর শার্শা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু ও নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল, সরকারী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রী কলেজের পক্ষ থেকে প্রফেসর আমিনুল ইসলাম, শার্শা থানার পক্ষ থেকে অফিসার ইনচার্জ আতাউর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক সংগঠন, কলেজ, বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের পুত্রবধূ আনোয়ারা মোস্তফা, নাতিন কামিনী আফরোজ ও তার ছেলে মিনহাজুল হোসাইন, মেয়ে জারার হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন যশোর-৮৫, শার্শা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.