Sylhet Today 24 PRINT

যশোর সীমান্তে ১০ কেজি রুপা জব্দ

বেনাপোল প্রতিনিধি |  ১৭ ডিসেম্বর, ২০১৯

যশোরের শার্শা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোরে শার্শার গোগা সীমান্ত থেকে এ রুপার চালানটি জব্দ করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের গোগা ক্যাম্পের নায়েব সুবেদার শাহ আলম গাজী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, গোগা সীমান্তের মাঠের মধ্যে থেকে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি ভারতীয় রূপা জব্দ করা হয় ।

জব্দকৃত রুপার সিজার মূল্য ১২ লাখ টাকা।

এ বিষয়ে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.