Sylhet Today 24 PRINT

ভিপি নুরের ওপর হামলার ঘটনায় রেজা কিবরিয়ার নিন্দা

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ডিসেম্বর, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন গণফোরাম সাধারণ সম্পাদক ও অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া।

বিদেশে অবস্থান করা ড. রেজা কিবরিয়ার পক্ষে তার পিএস শাহাবুদ্দিন শুভ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানোর তথ্য জানানো হয়।

বিবৃতিতে রেজা কিবরিয়া ঘটনায় সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আজ কেউ এই দেশে নিরাপদ নয়। বাক স্বাধীনতা বলতে দেশে এখন কিছু নেই। কেউ সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলেই তার কণ্ঠ রোধ করা চেষ্টা করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সংহতি সমাবেশ ও মিছিলের ডাক দেয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। সেখানে হামলায় আহত হন ভিপি নুর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.