Sylhet Today 24 PRINT

সিদ্ধিরগঞ্জে পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জানুয়ারী, ২০২০

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের একটি পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে বার্মাস্ট্যান্ড কবরস্থানের পাশের পুকুর থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।

মৃত দুই শিশু হলো- শামীম ও মনির। শামীমের বাবা রবিউল আলম ও মনিরের বাবা আব্দুল জাব্বার। তাদের গ্রামের বাড়ি রংপুর জেলার চওরা খোলা এলাকায়। তারা সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকার বাদশা মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। উভয়ের বাবাই অটোরিকশা চালক বলে জানিয়েছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, স্থানীয়রা লাশ দুটি পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ দু’টি উদ্ধার করে। তবে নিহতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে গোসল করার সময় পানিতে তলিয়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.