Sylhet Today 24 PRINT

বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি |  ১৪ জানুয়ারী, ২০২০

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৮৭ বোতল ফেনসিডিল আলী হোসেন রিঙ্কু (২৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) রাতে বেনাপোল বলফিল্ডের সামনে থেকে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আটক রিঙ্কু বেনাপোল পোর্ট থানার নারায়নপুর গ্রামের হাসানুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক ব্যক্তি মাদকের একটি চালান নিয়ে বেনাপোল বলফিল্ডের সামনে অবস্থান করছে। এমন খবরে বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই পিন্টু লাল দাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এসময় তার কাছে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে ৮৭ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামীর নামে মামলা দিয়ে আগামীকাল তাকে যশোর আদালতে পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.