Sylhet Today 24 PRINT

সাপাহার সীমান্তে বিএসএফ হাতে আটক ১

সাপাহার প্রতিনিধি |  ১৭ জানুয়ারী, ২০২০

নওগাঁর সাপাহার সীমান্তে বাংলাদেশি গরু ব্যবসায়ীর এক রাখালকে ভারতীয় বিএসএফ জোয়ানরা আটক করেছে।

এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাতের কোন এক সময় সাপাহার, পোরশা এলাকার কিছু গরু ব্যবসায়ীর রাখাল চোরাই পথে রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ভারত অভ্যন্তরে প্রবেশ করে। এর পর তারা বৃহস্পতিবার ভোর রাতে ভারত থেকে গরু নিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে ২৩২ নং মেইন পিলারের অদূরে ভারতের কেদারী পাড়া ১৫৯ বিএসএফ ক্যাম্পের টহলরত জোয়ানরা তাদের পিছু ধাওয়া করে হাসিম উদ্দিন (২৬) নামের একজনকে আটক করে।

এবিষয়ে ১৬ বিজিবি হাপানিয়া ক্যাম্পের হাবিলদার খায়রুল ইসলাম বলেন, আমরাও এই রকম একটি সংবাদ শুনেছি, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে এর ব্যবস্থা নেয়া হবে।

আটক হাসিম উদ্দিন সাপাহার উপজেলা সংলগ্ন ইসলামপুর গ্রামের মোক্তার হোসেনের ছেলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.