Sylhet Today 24 PRINT

বেনাপোলে দুই পিস স্বর্ণের বার উদ্ধার

বেনাপোল প্রতিনিধি |  ১৮ জানুয়ারী, ২০২০

যশোরের বেনাপোল সীমান্ত থেকে দুই পিস (৬২০ গ্রাম) স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার সময় নাভারন রেল স্টেশন মোড় থেকে এ স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তবে এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শহীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাভারন স্টেশন মোড়ের ফল পট্টিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি লাল স্কুল ব্যাগের মধ্যে থেকে ২ পিস স্বর্ণের বার মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে, যার মূল্য ৩৪ লক্ষ ৭২ হাজার টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.