Sylhet Today 24 PRINT

বেনাপোলে পৃথক অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি |  ০৪ ফেব্রুয়ারী, ২০২০

বেনাপোল সীমান্ত থেকে ১২২ বোতল ফেনসিডিলসহ জাকির হোসেন সান্টু (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে পৃথক অভিযানে বেনাপোল বারপোতা ও দৌলতপুর মাঠ থেকে এসব ফেনসিডিল আটক করা হয়। আটক জাকির ঝিকরগাছা থানার বেলে বটতলা গ্রামের সুলতান আহমেদের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক মাদক ব্যবসায়ী ভারত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল এনে বারপোতা কদমতলা পাকা রাস্তার উপর অবস্থান করছে । এমন খবরে এএসআই শাহীন ফরহাদ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৪৭ বোতল ফেনসিডিলসহ জাকিরকে আটক করে।

অপরদিকে, বেনাপোল পোর্ট থানার এএসআই আলমগীর হোসেন গোপন খবরে সীমান্তের দৌলতপুর মাঠের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে মঙ্গলবার যশোর আদালতে সোপর্দ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.